BAF SEMC Events
  •   17 Jan 2026
  •   BAF SEMC

শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা–২০২৬

৭ই মে বিএএফ শাহীন কলেজ ঢাকায় অনুষ্ঠিত হয় “শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা–২০২৬”। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত দেশের ১০টি শাহীন কলেজের বিভিন্ন বিষয়ের মোট ৭৩ জন শিক্ষক এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল আধুনিক পাঠদান পদ্ধতির প্রয়োগ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি। এতে আধুনিক শিক্ষণ-কৌশল, শিক্ষক-শিক্ষার্থীর কার্যকর আন্তঃসম্পর্ক, শিক্ষার্থী কাউন্সেলিং, তথ্য-প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা বিষয়ে প্রাজ্ঞ প্রশিক্ষকগণ আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক কর্মশালার উদ্‌বোধন করেন এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, ওএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার ও সভাপতি, পরিচালনা পর্ষদ, বিএএফ শাহীন কলেজ ঢাকা। প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে সনদপত্র প্রদান করেন গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী, জিইউপি, বিইউপি, এসিএসসি, পিএসসি।

Message sent successfully!