- 17 Jan 2026
- BAF SHASS
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল কাফরুল ঢাকায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ । ভোরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, ছড়া পাঠ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান,এবং ভাষা শহিদের স্মরণে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরিশেষে, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল-আমিন, বিপিপি, পিএসসি








